১৯৫২ সাল । ১৯৫২ সালের এই দিনে অকুতোভয় শহীদরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগ শুধু বাংলা ভাষার জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি মাতৃভাষার মর্যাদার জন্য এক অনন্য দৃষ্টান্ত।
আজকের দিনে আমরা কেবল বাংলা নয়, বরং চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা সহ সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ভাষার বৈচিত্র্যই আমাদের ঐক্যের ভিত্তি, আর প্রতিটি ভাষা আমাদের বহুজাতিক সমাজের সৌন্দর্য বৃদ্ধি করে।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি।
#InternationalMotherLanguageDay #Volunteer #peace #youthforgreeninnovation
পলিথিন ব্যাগ। আমরা দোকানে যাই আর বাজারে, কিছু কিনলেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন করার জন্যে পলিথিনের ব্যাগ ব্যবহার করে ফেলি। এভাবে শুধু ঢাকা শহরেই প্রতিদিন প্রায় দেড় কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হয়। আর প্রতি বছর দেশে প্লাস্টিকজাতীয় বর্জ্য জমে প্রায় ৮ লাখ টন। এক সমীক্ষায় দেখা গেছে, ২০১০ সালে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য বঙ্গোপসাগরে জমা হতো, ২০২৫ সালে এসে তার পাঁচগুণ বেশি বর্জ্য জমা হচ্ছে। আমাদের অনেকেরই সমুদ্র দেখা না হলেও, এসব প্লাস্টিক বর্জ্য সমুদ্রের দেখা পেয়ে যাচ্ছে, তাদের শেষ ঠিকানাই হয়ে যাচ্ছে আমাদের সাগর মহাসাগরগুলো।
প্রশান্ত মহাসাগরের “গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ” এর নাম আমাদের অনেকের কাছেই জানা আছে হয়তো। আপনি – আমি পানিতে যেসব বর্জ্য ফেলি, সেগুলো সমুদ্রের স্রোতে ভেসে ভেসে ক্যালিফোর্নিয়া আর হাওয়াইয়ের মাঝে প্রায় দেড় মিলিয়ন বর্গকিলোমিটার এলাকায় জমা হয়ে গেছে, যার পরিমাণ প্রায় আশি হাজার টন। বলা যায়, প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান প্লাস্টিক বর্জ্যের দ্বীপ এটি।
পানিতে প্লাস্টিক জাতীয় ময়লা ফেলার এই যে প্রবণতা, সাদা চোখে খুব বেশি ক্ষতিকর মনে না হলেও এটির প্রভাব বেশ সুদূরপ্রসারী। এই প্লাস্টিক বর্জ্যগুলি পানিতে ভাসমান সবুজ উদ্ভিদকণা বা ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাধা দেয়। যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তাছাড়া এই অক্সিজেন শুধু যে পানিতেই দ্রবীভূত থাকে – ব্যাপারটা সেরকমও না। এই অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলেও জমা হয়। আমাদের বায়ুমণ্ডলের মোট অক্সিজেন সাপ্লাইয়ের অর্ধেকই আসে এইসব উদ্ভিদকণা থেকে। তার মানে শুধু পানিতে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণেই আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন যে হারে পূরণ হওয়ার কথা, সে হারে হচ্ছে না। এক্ষেত্রে আমরা প্রশ্ন করতেই পারি, আমরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছি কি? জবাবটা নিজেরাই ভেবে দেখুন।
তথ্যসূত্র – https://bangladesh.un.org/.../262308-roundtable...
https://www.nature.com/articles/s41598-018-22939-w
Content : Rudra Dewan
Graphics : Omeek Chakma
#saveanimals #SaveThePlanet #saveourplanet #awareness #ClimateAction #ClimateCrisis #noplastic #environment #environmental #environmentalawareness #youthforgreeninnovation
Have you experienced or struggled with environmental issues in recent years? Are you concerned about a green planet and a sustainable future? Do you like to raise awareness and drive meaningful change to protect and preserve the environment of CHT? This video is for you to take action for a greener and change you wish to see!!
This video and its contents are the exclusive property of Youth For Green Innovation. Any reproduction, distribution, or unauthorized use, in whole or in part, is strictly prohibited without prior written permission.
#climatechange #ClimateAction #environment #environmentallyfriendly #environmentalprotection #SDGs