পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী ও সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব "বিঝু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু-চাংক্রান-সাংগ্রাইং-থাংগ্রেন ২০২৫" এর উপলক্ষে "Youth For Green Innovation" - ইয়ুথ ফর গ্রীন ইনোভেশন" এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা।
চৈত্র মাসের শেষ ২ দিন (২৯ এবং ৩০) ও ১লা বৈশাখের দিন নিয়ে এই সামাজিক উৎসবটি উদযাপন করা হয়ে থাকে এবং বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে পাহাড় হয়ে ওঠে রঙিন।চৈত্র মাসের ২৯ তারিখ ফুল বিঝু উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে প্লাস্টিক ব্যবহার অত্যধিক পরিমাণে বেড়ে যায়, যেটি আমাদের পাহাড়, নদী, কাপ্তাই হ্রদ এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
তাই "দূষণ নয় সমাধান হোক আজ থেকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "Youth for Green Innovation - ইয়ুথ ফর গ্রীণ ইনোভেশন" এর পক্ষ থেকে একটি সচেতনতামূলক পোস্টারিং কর্মসূচী আয়োজন করে হয়েছে। উক্ত আয়োজনে সকল পরিবেশ সচেতন অংশীজনের সবান্ধব অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।
তারিখ : ০৫/০৪/২০২৫ এবং ০৬/০৪/২০২৫ ইং
সময় : সকাল ৯.৩০ ঘটিকা
স্থান :রাংগামাটি সদর , রাংগামাটি পার্বত্য জেলা
#GreenBiju #SustainableCelebration #EcoFriendlyFestivals #PlasticFreeBiju #CelebrateWithNature
We highlight achievements of youth leaders, community-based eco-projects, partnerships with environmental organizations, and updates on policy advocacy. Whether it’s a new green startup, a creative climate awareness campaign, or a youth-led research breakthrough, our stories reflect the energy and vision of a generation driving positive change.
Stay informed, stay inspired, and see how young voices are making a global impact—one innovation at a time.